বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামের আন্দরকিল্লায় শাহী মসজিদে গণ-ইফতার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধনী-গরিবের বৈষম্য ভুলে হাজারো মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী গণ-ইফতার। প্রতি বছর রমজানের প্রথম দিন থেকেই একদল স্বেচ্ছাসেবকের নিরলস সহযোগিতায় ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ইফতারে বসেন।

সারিবদ্ধভাবে বা গোল হয়ে বসা রোজাদারদের সামনে খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনিসহ নানা পদের ইফতার পরিবেশন করা হয়, যা এক উৎসবের আমেজ তৈরি করে।

 

এই আয়োজনে কোনো ভেদাভেদ নেই; স্বেচ্ছাসেবকরা ছোট-বড় প্লেটভর্তি ইফতার সবার মাঝে সমানভাবে বিলিয়ে দেন। ২০০১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন ২০০৮ সালে মক্কা-মদিনার আদলে বিশাল গণ-ইফতারে রূপ নেয়। 

 

বিত্তবানরা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ মহতী আয়োজনে আর্থিক সহযোগিতা করে থাকেন। পুরো রমজান মাসজুড়েই সম্প্রীতির এই ইফতার অনুষ্ঠিত হয়।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন