চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পেলাগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে যাত্রীবাহী বাসটি পেলাগাজী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এই ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/আরএসএল