বাংলাদেশ, জাতীয়

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

 

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারগুলোর মাঝে নতুন নির্মাণকৃত বাড়ি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। পশ্চিম বাঁশখালীতে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পাশাপাশি দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন এবং সরকারি সহায়তায় পুনঃনির্মাণ করা বাড়িগুলো ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন