চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত তিনটার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ধুমধুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রামের পুলিশ সুপার।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ প্রায় ১৫টির মতো মামলা রয়েছে। আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে সে ফোনে হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবিসহ নানা অপকর্ম করে আসছিল। বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী সে।
ডিবিসি/ এসভিএন