বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে দু'জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আকবর শাহ থানার ফয়েস লেক এলাকার ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে ওই হোটেলের ৪০৯ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই দুজন হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। সোমবার সকালে তাদের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু তাদের ফোন বন্ধ পেয়ে হোটেলের কর্মচারীরা কক্ষে গিয়ে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষ থেকে একজনের ঝুলন্ত এবং মেঝেতে পড়ে থাকা অবস্থায় অপরজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে পুলিশের ধারণা, মেঝেতে পড়ে থাকা রিপন বিষক্রিয়ায় মারা গেছেন।

 

জানা গেছে, নিহত রিপন নগরের আসকারদিঘির পাড় এলাকায় বসবাস করতেন এবং সেখানে একটি ফাস্ট ফুডের দোকান চালাতেন। অন্যদিকে, সোনিয়া থাকতেন নগরের লাভলেন এলাকায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো কারণে অভিমান থেকেই তারা দুজন আত্মহত্যা করে থাকতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন