বিবিধ, শিক্ষা

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বন্যা-পরবর্তী ভয়াবহ পরিস্থিতি ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে চট্টগ্রাম ব্যতীত দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

 

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্লাবিত হওয়া এলাকাগুলোর সার্বিক অবস্থা, বন্যায় রাস্তাঘাট ধসে পড়ে যাতায়াতে সৃষ্টি হওয়া মারাত্মক ভোগান্তি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্থিতিশীলতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

এই স্থগিতাদেশের আওতায় থাকবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন