বাংলাদেশ, খেলাধুলা, জেলার সংবাদ

চট্টগ্রামে ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেল তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুলিশের দোষ খুঁজে পেয়েছে।

রবিবার (২৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করার পাশাপাশি তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে।

 

জানা গেছে, গত ১২ জুন রাতে নগরীর লালখান বাজার মোড়ে একটি অটোরিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খবর পেয়ে নাঈমের পরিবারের সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে তাকে ছাড়িয়ে আনেন।

 

এ ঘটনার পরপরই তদন্তের জন্য নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন সিএমপি কমিশনার। গত ১৮ জুন এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, সিএমপি কমিশনার তাদের আরও চার কার্যদিবস সময় বাড়িয়ে দেন। বর্ধিত সেই সময়সীমা শেষ হওয়ার পর রবিবার তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন