চট্টগ্রামে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী রেশমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ শহিদ মিনার গলি এলাকায় মাস্ক পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। এতে রাজু নামে এক যুবক নিহত হন। ওই সময় বাসা থেকে পান কেনার জন্য দোকানে যাওয়ার পথে রেশমি গুলিবর্ষণের মুখে পড়ে। একটি গুলি তার বাম চোখে বিঁধে মগজের গভীরে চলে যায়।
ডিবিসি/এফএইচআর