জেলার সংবাদ

চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুতে ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটির সব কার্যক্রম বন্ধ থাকবে।

 

শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিলের ইয়ার্ডে নোঙর করা পুরোনো জাহাজ ‘এমটি রাসি’র ভেতর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

 

জানা গেছে, ২৮০ মিটার দীর্ঘ ও ৪৩ মিটার প্রস্থের জাহাজটি গত বছরের জুলাইয়ে চট্টগ্রামে নোঙর করে। পরে ১৩ জুলাই জাহাজটি ভাঙার জন্য ফেরদৌস স্টিলের ইয়ার্ডে আনা হয়।

 

এদিকে দুর্ঘটনার পর হংকং কনভেনশন সনদপ্রাপ্ত শিপইয়ার্ডটিতে নিরাপত্তাবিধি অমান্যের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন