জেলার সংবাদ

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা-পুলিশের অভিযানে বিভিন্ন মডেলের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন বেচাকেনা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর ইউটার্ন এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে (বা পাকা সড়কে) অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মো. জসিম উদ্দিন (৪৫), মো. জাকির হোসেন (২৮) ও মো. সুজাত মিয়া।


পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে চক্রের তিন সদস্য চোরাই মোবাইল ফোন নিয়ে ফেনীর দিকে যাচ্ছেন-এমন সংবাদ পেয়ে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ওই ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন