জেলার সংবাদ

চট্টগ্রামে জমে উঠেছে গরম কাপড়ের বাজার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই ডিসেম্বর ২০২৫ ১১:০৩:১২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হেমন্তের শেষভাগে শীতের আমেজ শুরু হতেই চট্টগ্রাম মহানগরীতে জমে উঠেছে গরম কাপড়ের বাজার।

ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণি বিতানগুলোতে সবখানেই শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সকাল-সন্ধ্যায় মৃদু ঠান্ডা ও কুয়াশার কারণে নগরবাসী শীত মোকাবিলায় জ্যাকেট, সুয়েটার, মাফলার ও কম্বল কিনতে ভিড় করছেন।

 

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার শীতের পোশাকের সরবরাহ বেশি এবং দামও তুলনামূলক কম, তাই ক্রেতারা স্বস্তি নিয়ে কেনাকাটা করছেন। ফুটপাত ও শপিংমলগুলোতে দিনভর চলছে কেনাবেচা। এই মৌসুমে অন্তত সাড়ে চারশ কোটি টাকার শীতের পোশাক বিক্রি হবে বলে আশা করছেন চট্টগ্রামের পোশাক ব্যবসায়ীরা।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন