বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সীমানা দেয়াল ধসে শফিকুল রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে নাসিরাবাদের রহমান নগর আবাসিক এলাকার 'বি' ব্লকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রহমান নগর আবাসিক এলাকার ওই স্থানে আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।


চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে শফিকুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


তিনি আরও জানান, এই ঘটনায় গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন