চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বৌদ্ধ ভান্তেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীরা মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
ডিবিসি/আরএসএল