জেলার সংবাদ

চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

 

জানা গেছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় নাফিসা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাফিসার মৃত্যুর খবর সিএমপি স্কুল অ্যান্ড কলেজে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সহপাঠীর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে তার সহপাঠীরা।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন