জেলার সংবাদ

চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেট কার রেখে পালাল মাদক কারবারি, ভেতরে মিলল গাঁজা

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ডে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলভার রঙের একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর প্লাস্টিকের তিনটি বস্তায় থাকা ২৫টি পোঁটলা থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোঁটলায় ছিল দুই কেজি করে গাঁজা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন মাদক কারবারি গাড়িটি ফেলে পালিয়ে যায়।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।’

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন