জেলার সংবাদ

চট্টগ্রামে প্রেস স্টিকারযুক্ত বাইকে তল্লাশি করে মিলল ২৩ লাখ টাকার ইয়াবা

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আনোয়ারায় প্রেস স্টিকারযুক্ত একটি মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ারা এলাকায় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা একটি প্রেস স্টিকার লাগানো ছিল।

 

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন বাক্সের সন্ধান পান র‌্যাব সদস্যরা। পরে ওই বাক্স খুলে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রেসের পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার নুরুল আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন