চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় বাবার চালানো ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. ত্বোহা (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ভূজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ত্বোহা উপজেলার কোম্পানি টিলা এলাকার কোরবান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, কোরবান আলী পেশায় ট্রাক্টরচালক। তিনি ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষের কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন তিনি। পথে অসাবধানতাবশত ত্বোহা ট্রাক্টর থেকে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, শিশুটির মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন