বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে বালুর পিকআপের সাথে ট্রেনের ধাক্কা, দেড় ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে।

আজ রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে ওই এলাকার একটি অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপটি লাইন পার হওয়ার চেষ্টা করছিল। 

 

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যেই পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সামনের অংশের সাথে আটকে পড়ে।

 

পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত পিকআপটি লাইন থেকে সরিয়ে উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

 

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন