রাজনীতি, জেলার সংবাদ

চট্টগ্রামে বিএনপির ১৪ জয়ীর মধ্যে ১০ জনই নতুন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বড় জয় পেয়েছে বিএনপি। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। এর মধ্যে ১০ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

তবে পুরনোদের মধ্যে চতুর্থবারের মতো জিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

 

জয়ী হওয়া নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনে জসীম উদ্দিন আহমদ। এছাড়া পুরনোদের মধ্যে আমীর খসরু ছাড়া জয়ী হয়েছেন মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬) এবং সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩)। নবনির্বাচিত এমপিরা ভোটারদের স্বপ্ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া জেলার বাকি দুটি আসনে (চট্টগ্রাম-১৫ ও ১৬) জয়ী হয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম। মামলা জটিলতায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন