চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সাদেক নগর গ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) রাতে একটি মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত এসে বাড়িটিতে হামলা চালায়। এতে বাড়ির দুটি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় ব্যারিস্টার আনিসুল বা তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে।
উল্লেখ্য, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের আমলে মহাজোটের শরিক হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
ডিবিসি/এএমটি