বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে লবণ কারখানায় এসি বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় এসি বিস্ফোরণে দগ্ধ নুরুল আলম ও দিদারুল আলম নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

 

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে, বোয়ালখালীর পশ্চিম গুমদণ্ডি এলাকার কারখানাটিতে জেনারেটর মেরামতের সময়ে এসি বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে আটজনের শ্বাসনালি পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ছিল।


ডিবিসি/অরপিডি

আরও পড়ুন