জেলার সংবাদ

চট্টগ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতের স্বজনরা জানান, দুইদিন আগের একটি বিরোধ মীমাংসা করার জন্য শুক্রবার দুপুরে ওই সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের কিল-ঘুষির আঘাতে ঘটনাস্থলেই শফিউল আলমের মৃত্যু হয়।

 

পরবর্তীতে তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, হাসপাতালে আনা ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন