বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় খেলার ছলে বাড়ির সামনে থেকে মো. জায়হান নামের পাঁচ বছরের এক শিশু অপহৃত হয়েছে। অপহরণের পর ঘরের বিছানায় রেখে যাওয়া একটি চিঠিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত জায়হান স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান।


পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলছিল জায়হান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ না মেলায় বিকেলে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।


এরই মধ্যে বিকেলে ঘরের একটি বিছানায় হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে শিশুটি তাদের হেফাজতে রয়েছে দাবি করে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। একই সঙ্গে পুলিশকে এ বিষয়ে জানালে শিশুটির ক্ষতি করার হুমকিও দেয় অপহরণকারীরা।


খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিছানায় পাওয়া চিঠিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।


পটিয়া থানা পুলিশ জানায়, অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে প্রশাসন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন