বৈরী আবহাওয়ার কারণে

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ডের অধীনে থাকা বাকি তিন জেলা-কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন