বাংলাদেশ, শিক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং এ বোর্ডের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন