চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে চলছে কর্মসূচি।
ফলে বন্দরে সকল ধরণের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এদিকে, চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত তিন ধরে এ ধরণের কর্মসূচি চলার কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। বন্দর ও আশপাশের এলাকায় সব ধরণের মিছিল, সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বন্দরের ১২ জন কর্মচারীকে বদলি করা হয়েছে, এর আগে আরও ৪ জনকে বদলি করা হয়।
ডিবিসি/পিআরএএন