জেলার সংবাদ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহিনী-কোস্টগার্ড

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নেমেছে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ড।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে বহির্নোঙরের স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক ও বাল্ক ক্যারিয়ার সান শাইন-এর মধ্যে সংঘর্ষ হয়।

 

কোস্টগার্ড জানায়, বহির্নোঙরে থাকা একটি মাদার ভেসেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর জাহাজটিকে সজোরে ধাক্কা দেয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় চট্টগ্রাম বন্দরের পোর্ট টাগবোট। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত কিংবা জাহাজে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।

 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুটির ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার বিস্তারিত কারণ যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন