অর্থনীতি

চট্টগ্রাম বন্দর অচল হওয়ার ছক ছিল এক বছর আগেই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার চক্রান্ত হয়েছিল প্রায় এক বছর আগেই, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

গেল বছরের ১৪ই এপ্রিল এক সভায় নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস করে বন্দর অচল করার হুমকির বিষয়টি জানিয়েছিলেন। নিউমুরিং টার্মিনাল ইজারা ইস্যুতে সেই সময় হুঁশিয়ারি দেওয়া হলেও বন্দর চেয়ারম্যান বিষয়টি আমলে নেননি। ফলে ২০০৬ সালের পর এই প্রথম বড় ধরনের শাটডাউনের মুখে পড়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। টানা চারদিন আট ঘণ্টা করে কর্মসূচির পর আজ থেকে ২৪ ঘণ্টার পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। সাবেক পরিচালক মাহাফুজুল হক শাহ জানান, আইনি ব্যবস্থা নেওয়া হলে আজ এই সংকটের সৃষ্টি হতো না।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন