চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাতে দুবাই ও শারজাহ থেকে আসা দুটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, ইউএস বাংলার একটি ফ্লাইটে আসা চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন এবং এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন