জেলার সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের প্রবেশপথে ব্যানার লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর ব্যানার লাগাতে উঠেছিলেন আরিফ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে ছিলেন। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেলে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা হয়। এরপর তিনি নিচে পড়ে যান।

 

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আরিফকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে নগরীতে নেওয়ার পথেই আরিফের মৃত্যু হয়।

 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডিবিসি/হাদী

আরও পড়ুন