জেলার সংবাদ, অপরাধ

চট্টগ্রাম রেলওয়েতে খালাসি নিয়োগে অনিয়ম, ১২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা এপ্রিল ২০২১ ১২:১৯:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৬৩ খালাসি নিয়োগে অনিয়মের অভিযোগে সাবেক জিএমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (৩১ মার্চ) দুপুরে, দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ সহকারী পরিচালক মো শরিফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিয়োগে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও মানি লন্ডারিং এর অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জানা যায়, ২০১৮ সালে ৮৬৩ জনকে খালাসি পদে নিয়োগ দেয় রেল কর্তৃপক্ষ। দুদকের অনুসন্ধানে উঠে আসে অধিকাংশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা, সংশ্লিষ্ট ঠিকাদার, রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদেরকে মোটা অংকের অর্থ ও তদবিরের মাধ্যমে। এতে মানা হয়নি পোষ্যকোটা। হদিস পাওয়া যায়নি নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্রেরও।

মামলার অভিযুক্তরা হলেন: সাবেক মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, মহাব্যবস্থাপক (প্রকল্প) মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (পূর্ব) জোবেদা আক্তার, টিএসও (পূর্ব) রফিকুল ইসলাম, জিএম এর গাড়ির ড্রাইভার হারাদন দত্ত, শাহাজাহানপুর রেলওয়ে স্কুলের সাবেক অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, স্কুলের অফিস সহকারী আক্তার হোসেন, খালাসি আবুল বাশার খান, প্রধান সহকারী (সিপিও) খোন্দকার সাইফুল ইসলাম মামুন, টিকেট প্রিন্টিং স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, রেলের ঠিকাদার আমিরুজ্জামান আশীষ, পারভিন আক্তার।

আরও পড়ুন