ভারত

চন্দ্রনাথকে ঠান্ডা মাথায় খুন: পিএসের মৃত্যুতে শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কয়েক দিন ধরে রেকি করে সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সাথে নিয়ে মধ্যমগ্রামের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শুভেন্দু জানান, নিহতের পরিবার এবং আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে বিজেপি।

এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এ নিয়ে এখনই বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। শুভেন্দু জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সাথে তাঁর কথা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তবে সঠিক তদন্তের স্বার্থে তিনি নিজে থেকে ফুটেজের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পুলিশের কাছে চাননি। এই মুহূর্তে তদন্তের জন্য পুলিশের ওপরই ভরসা রাখছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, দোষীরা দ্রুত গ্রেপ্তার হবে।

 

বর্তমান পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে। বুধবারও খড়দহে বোমা হামলা, বরাহনগরে ছুরিকাঘাত এবং বসিরহাটে গুলিতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন।’

 

সূত্র: আনন্দবাজার

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন