জেলার সংবাদ

চবিতে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী থাকছে ঐতিহ্যবাহী নানা আয়োজন

চবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলা নববর্ষকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রামীণ আবহ, হারিয়ে যেতে বসা ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে সাজানো হয়েছে এবারের পহেলা বৈশাখের দিনব্যাপী উৎসব।

আয়োজক কমিটির তথ্যমতে, সকাল সাড়ে ১০টায় স্মরণ চত্বর থেকে জারুলতলা পর্যন্ত বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির নানা প্রতীক তুলে ধরা হবে। শোভাযাত্রা শেষে জারুলতলার বৈশাখী মঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

দুপুরের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শুরু হবে পুতুল নাচ, বলী খেলা, কাবাডি ও বউচিসহ নানা গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলাধুলা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নাগরদোলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও বায়োস্কোপের ব্যবস্থা রাখা হয়েছে, যা ক্যাম্পাসে এক ভিন্নরকম গ্রামীণ পরিবেশ তৈরি করবে বলে আয়োজকরা আশা করছেন।

 

উৎসবকে আরও প্রাণবন্ত করতে দেশীয় পণ্যের সমাহারে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। দিনের শেষভাগে বৈশাখী মঞ্চে বৈশাখের গান, নৃত্য ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকলেও এদিন বহিরাগতদের বাইক বা প্রাইভেট কার নিয়ে ক্যাম্পাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন