বাংলাদেশ

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দামকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গত সোমবার (৩১ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।

 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা অনুমোদন করেছেন।

 

জানা গেছে, গত ৩০ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসে ঠিকাদারি কাজের বিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে দায়িত্বরত প্রকৌশলী আতাউলের সঙ্গে সাজ্জাদ হোসেন হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে অফিস সামগ্রী ভাঙচুরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাজ্জাদ হোসেন হৃদয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন