বাংলাদেশ, বিনোদন, জাতীয়

চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে এপ্রিল ২০২২ ০৬:২১:৩২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তমিজউদ্দিন রিজভী মারা গেছেন। ২৫শে এপ্রিল সোমবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

তিনি বেশ কয়েক বছর ধরেই জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

জানা যায়, আজ (২৬ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে তমিজ উদ্দীন রিজভীর দাফন করা হবে।

তমিজ উদ্দিন রিজভী চলচ্চিত্র নির্মাণে পা রাখেন 'ছোট মা' দিয়ে। এই ছবিতে নায়িকা ছিলেন অঞ্জনা।

এই নির্মাতা পরিচালিত 'আশীর্বাদ' চলচ্চিত্রটির মাধ্যমে চিত্রনায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তার 'আশা ভালবাসা' চলচ্চিত্র দিয়ে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।

তমিজ উদ্দীন রিজভী ফারুক, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’র মতো তারকারা নিয়ে ছবি নির্মাণ করেছেন। ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও 'আশীর্বাদ’র মতো সিনেমা তিনি উপহার দিয়েছিলেন।

তমিজ উদ্দিন রিজভী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন