চলতি বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। বুধবার এই তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী দ্য ইকোনমিস্ট।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা ও টোকিও শহর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ৪র্থ এবং ৫ম অবস্থানে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। করোনা মহামারির কারণে চলতি বছর বাসযোগ্য শহরের তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সবচেয়ে বাসযোগ্য শহর ছিল ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। কিন্তু চলতি বছর একলাফে তালিকার ১২ তম অবস্থান নেমে এসেছে শহরটি।
অন্যদিকে, করোনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়ায় ৪৬ ধাপ এগিয়ে এবার ১৪ তম অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনোলুলু শহর। করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ, স্বাস্থ্যখাত, টিকাদান কর্মসূচিসহ নানা বিষয় বিবেচনায় রেখে এবারের তালিকা প্রণয়ন করা হয়েছে।