ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলতি সপ্তাহেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ভারত সফরের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগ দিতে তিনি সেখানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এই বৈঠকটি মূলত আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের একটি প্রস্তুতিমূলক পর্ব। ভারত বর্তমানে এই আন্তর্জাতিক অর্থনৈতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, ব্রিকস জোটে বর্তমানে পাঁচটি মূল সদস্য রাষ্ট্রসহ সর্বমোট ১১টি সদস্য দেশ রয়েছে। এই সফরের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আসন্ন শীর্ষ সম্মেলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন