আন্তর্জাতিক, বিনোদন, ভারত, সংস্কৃতি

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

Biplob Roy

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে রবিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়িকার ছেলে আনন্দ ভোঁসলে গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। এরপর ইর্মাজেন্সি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানিয়েছিলেন আশা ভোঁসলের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না।

 

 ৯২ বছর বয়সে জীবনাবসান আশা ভোঁসলের। প্রবাদপ্রতীম সংগীতশিল্পীর প্রয়াণে সংগীতের একটা যুগের অবসান ঘটল। শোকের ছায়া সিনেদুনিয়া থেকে সঙ্গীত মহলে।


১৯৩৩ সালে জন্মগ্রহণ করা আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। কয়েক দশক জুড়ে তাঁর কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে। হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন তিনি ।

 

 

আরও পড়ুন