চাঁদপুরের কচুয়ায় মাদকসহ সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে।
রবিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
ডিবিসি/ এসভিএন