প্রাথমিক মনোনয়নের তালিকায় নাম না থাকলেও চাঁদপুর-২ আসনের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ওই আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা।
শুক্রবার (৭ই নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এসময় তানভীর হুদা বলেন, সম্ভাব্য মনোনয়ন আর চূড়ান্ত মনোনয়ন এক নয়। এ নিয়ে বিভ্রান্ত না হয়ে তিনি দলীয় নেতাদের ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ডিবিসি/এএমটি