নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ এর সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই পোস্টে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার যেকোনো স্থানে ঘটা চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়-অপরাধ কিংবা যেকোনো সামাজিক সমস্যার কথা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তাঁকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, উদ্বোধনের পর থেকে ইতিমধ্যে সেখানে অসংখ্য বার্তা ও অভিযোগ জমা পড়েছে। তাঁর ব্যক্তিগত দল এসব বার্তাগুলো সংকলন করার কাজ করছে এবং খুব শিগগিরই এগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উত্তর দেওয়া হবে।
ডিবিসি/এফএইচআর