জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে জরিমানা ও সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় 'সার ব্যবস্থাপনা আইন-২০০৬' লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত করার অপরাধে মো. মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সার ব্যবস্থাপনা আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুত ও বিপণনের দায়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ১৩ বস্তা ডিএপি সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান এই সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেবেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন