বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ওসির চেয়ারে পা তুলে বসার এআই ছবি ভাইরাল, স্কুলছাত্র আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ওসির চেয়ারে পা তুলে বসার একটি ভুয়া ছবি তৈরি করে ভাইরাল করার ঘটনায় পারভেজ (১৬) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত পারভেজ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে এবং স্থানীয় মহিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা গেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ওই ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন এবং তার দুই পাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য হাত জোড় করে তার কাছে মিনতি করছেন। 

 

গত সোমবার (১৩ জুলাই) ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করে।

 

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ জানান, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন