চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে ইউনিয়নের বাখরআলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামের মো. জোহর আলীর মেয়ে মোছা. জেসমিন (৭) এবং একই ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে মোছা. ইসরাত খাতুন (৮)।
জানা যায়, শুক্রবার দুপুরে ওই দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে এবং একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিসি/আরএসএল