বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) রাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে একজন বাগানে আম কুড়াতে গিয়ে এবং অপরজন ধানখেতে অবস্থানকালে বজ্রপাতে মারা যান।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।

 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির সময় আব্দুল মালেক বাবুপুর এলাকার একটি ধানখেতে যান। সেখানে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন