বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মিরাজ (১৬), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে মুনিরুল ইসলাম (৪০) ।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি আমবাগানে আম প্যাকেজিংয়ের কাজ করছিল কিশোর মিরাজ। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এর কিছুক্ষণের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা কলোনিতে দ্বিতীয় বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত মুনিরুল ইসলাম সে সময় নিজ বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক বজ্রপাতে তার শরীর গুরুতর ঝলসে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন