জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরসহ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চলতি মাসে ১২টি ভারতীয় গরু জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা। আজ মঙ্গলবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, বুধবার গভীর রাতে জহুরপুর সীমান্তে অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ নিয়ে চলতি মে মাসে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মোট ১২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত এসব গরুর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

 

অধিনায়ক আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন