জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ১০ হাজার লিটার জ্বালানি!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১০ হাজার লিটার জ্বালানী মজুদ রেখে তা বিক্রি না করে পাম্প বন্ধ রাখার অভিযোগে এক পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ মজুদ তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে।

পাম্পে তেল মজুদ থাকার পরও তা বিক্রি না করে পাম্প বন্ধ স্টিকার লাগিয়ে দেয় পাম্প মালিক। এমন অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী’র নেতৃত্বে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। 
এসময় দেখা যায়  ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছে। পরে স্টোরেজ যাচাই করে দেখা যায় ফিলিং স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে। 


ফলে মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রি না করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। 


গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


ইউএনও জাকির মুন্সী আরো জানান, কোন অবস্থাতেই অবৈধভাবে জ্বলানি তেল মজুদ করে কৃত্রিম সংকট করতে পারে না। তিনি পাম্প মালিককে সরকারী নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ত্রয় রশিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান


অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন