বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে রাতের আঁধারে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র প্রতিরোধের মুখে পরে তাদের ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার রোকনপুর সীমান্তের ২২০/এমপি পিলারের নিকট দিয়ে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশুসহ মোট ১৫ জনকে নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।


এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিলে অনুপ্রবেশকারীরা ভারতের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তীতে রাত পৌনে তিনটার দিকে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জনকে ফিরিয়ে নিয়ে যায়।


নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন