বিবিধ

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ 'ফুটবল ফ্যান প্যাক'

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে পুরো দেশ। পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরের ড্রয়িংরুম-সবখানেই এখন ফুটবল উৎসবের আমেজ। আর ফুটবলপ্রেমীদের এই আনন্দ ও চায়ের আড্ডায় নতুন মাত্রা যোগ করতে আরলা ডানো ডেইলি পুষ্টি নিয়ে এসেছে লিমিটেড এডিশন 'ফুটবল ফ্যান প্যাক'।

দেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় গুঁড়ো দুধের ব্র্যান্ড 'ডানো ডেইলি পুষ্টি' দীর্ঘদিন ধরেই সাশ্রয়ী মূল্যে মানসম্মত পুষ্টির জোগান দিয়ে লাখো পরিবারের নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। বিশেষ করে, আধুনিক পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ এবং প্রতিদিনের দুধ চাকে আরও সুস্বাদু ও উপভোগ্য করতে ডানো ডেইলি পুষ্টির ১০ টাকার মিনি প্যাকটি দারুণ জনপ্রিয়।


এবারের বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিতে ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিশেষ এই ফ্যান প্যাকগুলো। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তাকে মাথায় রেখে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স-এই চারটি শীর্ষ দেশের জাতীয় পতাকার রঙ ও নকশায় অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে প্যাকগুলো।


এখন বিশ্বকাপের জমজমাট আড্ডায় ফুটবল ভক্তরা তাদের পছন্দের দলের ফ্যান প্যাক সংগ্রহ করতে পারবেন। এর ফলে ফুটবলপ্রেমীদের প্রিয় দলকে সমর্থন করার চাক্ষুষ উন্মাদনা এবার মাঠ আর পর্দার গণ্ডি পেরিয়ে চায়ের কাপেও ছড়িয়ে পড়বে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন